মজুরি বাড়ানোর দাবিতে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল এবং ঢাকায় সোমবারও শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ ও আগুনের ঘটনা ঘটেছে। গাজীপুরে এক বিজিবি সদস্য ও আশুলিয়ায় শিল্প পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিক্ষোভের কারণে গাজীপুরে ছুটি ঘোষণা করা হয় দেড় শতাধিক কারখানায়। রাজধানীর মিরপুরে হামলা, নাশকতা, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৫টি মামলা হয়েছে। দুই দিনে অর্ধশতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



