ফুটবল

কোপা লিবার্তোদোরেস খেলতে গিয়ে মারা গেছেন ফুটবলার

বেঙ্গালুরুর ফুটবলার কপা লিবার্তোদোরেসের ছবি, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গালুরুর ফুটবলার কপা লিবার্তোদোরেসের কালো-সাদা ছবি, হাসিমুখে, ফুটবল জার্সিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর ম্যাচ খেলছিল উরুগুয়ে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ন্যাসিওনেল ডি ফুটবল ও ব্রাজিলের ক্লাব সাও পাওলো। এ ম্যাচ খেলার সময় উরুগুয়ের জুয়ান ইজকুয়ের্দো নামের এক ফুটবলার কার্ডিয়াক অ্যারিথমিয়ায় আক্রান্ত হন। প্রায় পাঁচ দিন পর মাত্র ২৭ বছর বয়সে তিনি মারা গেছেন।

২২ আগস্ট ব্রাজিলে শেষ ষোলোর ম্যাচ চলার সময় ৮৪ মিনিটে অচেতন হয়ে পড়েন ইজকুয়ের্দো। এ সময় তাকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেয়া হয় এবং আইসিইউতে রাখা হয়। তবে বৃহস্পতিবার রাতে ডাক্তাররা জানান হৃদরোগ সংক্রান্ত সমস্যায় মারা গেছেন তিনি।

এ ঘটনায় বিবৃতি প্রকাশ করেছে ন্যাসিওনেল। ওই বিবৃতিতে তারা বলেছে, ‘অত্যন্ত দুঃখ এবং শোকের সাথে জানানো যাচ্ছে যে, ক্লাব ন্যাসিওনালে আমাদের প্রিয় খেলোয়াড় জুয়ান ইজকুয়ের্দোর মৃত্যু হয়েছে। আমরা তার পরিবার, বন্ধু, সহকর্মী এবং প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। তার অপূরণীয় ক্ষতির জন্য পুরো ন্যাসিওনাল শোকে কাতর। শান্তিতে থাকো জুয়ান, তুমি চিরকাল আমাদের সাথে থাকবে।’

ইজকুয়ের্দোর ওই অবস্থার পর গত সপ্তাহ থেকে উরুগুয়ের সকল ধরণের ফুটবল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। কনমেবলের প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিঙ্গেজ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সাউথ আমেরিকান ফুটবল শোকাহত।’

লুইস সুয়ারেজ লিখেছেন, ‘ব্যথা, দুঃখ, এটা ব্যাখ্যা করা কঠিন। দোয়া করি সে শান্তিতে থাকুক। তার পরিবার এবং বন্ধু-বান্ধবকে শোক সহ্য করার শক্তি দিক।’

বিষয়:উরুগুয়ে কনমেবল কোপা লিবার্তাদোরেস ব্রাজিল সুয়ারেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…