চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়ে-যুক্তরাষ্ট্রের শুভ সূচনা

কোপা আমেরিকা ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
উরুগুয়ে ও যুক্তরাষ্ট্রের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকায় পানামার বিপক্ষে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে উরুগুয়ে। শুরুতে গোল পেয়ে এগিয়ে যেয়ে একের পর এক আক্রমণে পানামাকে কোণঠাসা করে রাখে। শেষদিকে দুই গোল করে আসরে প্রথম জয় তুলে নিয়েছে টুর্নামেন্টের ১৫বাবের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে ‘সি’ গ্রুপের ম্যাচে পানামাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে উরুগুয়ে। ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ডারউইন নুনেজ ও মাতিয়াস ভিনা গোল তিনটি করেন। পানামার গোলটি করেন মাইকেল মুরিলো।

ম্যাচে ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। ২০টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, পানামা ১০টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখে।

শুরু থেকে পানামার সঙ্গে দাপট দেখায় উরুগুয়ে। ১৪ মিনিটে এগিয়ে নিতে পারতেন আরাউজো, তার দারুণ এক হেড অল্পের জন্য প্রতিপক্ষের জালে জড়ায়নি। পরের মিনিটে লিড এনে দেন তিনি। দুর্দান্ত এক শটে পানামা কিপারকে পরাস্ত করলে ১-০তে এগিয়ে যায় সবশেষ ২০১১ সালে শিরোপাজয়ী দলটি।

দ্বিতীয়ার্ধেও ছিল উরুগুয়ের দাপট। চেষ্টা ছিল পানামারও, দারুণ একটি সুযোগ পেয়েছিল তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৮৬ মিনিটে উরুগুয়ের হয়ে দ্বিতীয় গোল আনেন নুনেজ। উরুগুয়ে জার্সিতে শেষ ছয় ম্যাচে এটি তার নবম গোল। ৯১ মিনিটে উরুগুয়ের ব্যবধান ৩-০তে নেন মাতিয়াস। শেষদিকে এক গোল শোধ করে পানামা। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

আরেক ম্যাচে চলতি আসরে শুভ সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে। দুই গোলই হয়েছে প্রথমার্ধে।

ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে গোল পেয়ে যায় স্বাগতিক দলটি। যুক্তরাষ্ট্রের হয়ে জালের দেখা পান অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিচ। বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ফলারিন বালোগুন।

ট্যাগ: উরুগুয়েকোপা আমেরিকা ২০২৪ডারউইন নুনেজপানামাবলিভিয়াযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওষুধ বাকি না দেয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত

পরবর্তী

নিজ পিস্তলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে পুলিশের এএসআই

পরবর্তী
পিস্তল হামলার আহত পুলিশ এএসআই হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ পিস্তলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে পুলিশের এএসআই

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে নিজস্ব র‍্যাংকিং চালু বিষয়ে পরামর্শ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ে নিজস্ব র‍্যাংকিং চালু বিষয়ে যে পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT