লাতিন অঞ্চলের শতাব্দী প্রাচীন মহাদেশীয় ফুটবল আসর কোপা আমেরিকার গ্রুপপর্ব শেষে কোয়ার্টার ফাইনালের লড়াই দেখার পালা। শেষ আটের টিকিট কেটেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কানাডা, পানামা, উরুগুয়ে ও কলম্বিয়া।
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুক্রবার গড়াবে কোয়ার্টারের লড়াই। ১০ ও ১১ জুলাই সেমিফাইনাল এবং ১৫ তারিখ ভোর ৬টায় ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে।
৪ গ্রুপে ভাগ হয়ে ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে নকআউট পর্বে উঠেছে ৮ দল। গ্রুপসেরা দুটি দল হাতে পেয়েছে শেষ আটের টিকিট।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, উরুগুয়ে এবং কলম্বিয়া। গ্রুপ রানার্সআপ হয়েছে ব্রাজিল, কানাডা, ইকুয়েডর ও পানামা।
এক নজরে শেষ আটের প্রতিপক্ষ, সময়-সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
৫ জুলাই: আর্জেন্টিনা-ইকুয়েডর, সকাল ৭টা (এনআরজি স্টেডিয়াম)
৬ জুলাই: ভেনেজুয়েলা-কানাডা, সকাল ৭টা (এটি অ্যান্ড টি স্টেডিয়াম)
৭ জুলাই: পানামা-কলম্বিয়া, ভোর ৪টা (ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়াম)
৭ জুলাই: ব্রাজিল-উরুগুয়ে, সকাল ৭টা (অ্যালেজিয়েন্ট স্টেডিয়াম)







