চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা নাকি অলিম্পিক, দোটানায় মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি কাঁদছেন, ফুটবল ম্যাচে দুঃখ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের জুনে বসতে যাচ্ছে সাউথ আমেরিকার মহাদেশীয় ফুটবল আসর কোপা আমেরিকা। মাসখানেক পর প্যারিসে অলিম্পিক গেমসের পর্দা উঠবে। ফুটবল মাঠে আর্জেন্টিনার জার্সিতে কোনটিতে অংশ নেবেন, তা নিয়ে মানসিকভাবে দোটানায় রয়েছেন লিওনেল মেসি।

অলিম্পিকের ফুটবল ইভেন্টে মেসির খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো মহাতারকার জন্য দরজা খোলা রেখেছেন। যদিও এলএম টেনের ক্লাব ইন্টার মিয়ামির কোচ টাটা মার্টিনো এ ব্যাপারে সরাসরি কোনো তথ্য জানাননি।

কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে। এর মাত্র ১২ দিন পর প্যারিসে শুরু হবে অলিম্পিক। টাটা মার্টিনো দুই টুর্নামেন্টেই ফুটবলারদের খেলার বিপক্ষে মত দেন। কারণ ওই সময় মেজর লিগ সকারের খেলাগুলো নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে।

Banglabid

গণমাধ্যমকে মিয়ামি কোচ বলেন, ‘সামনে দুটি প্রতিযোগিতা কাছাকাছি সময়ের ভেতর রয়েছে। এর মানে দাঁড়ায়, একজন খেলোয়াড় দুই মাসের বেশি সময় ধরে ক্লাবের দূরে থাকবে।’

মিয়ামিতে মেসির প্যারাগুইয়ান সতীর্থ ডিয়েগো গোমেজের উদাহরণ টেনে মার্টিনোর ভাষ্য, ‘তার সামনে কোপা আমেরিকা এবং অলিম্পিক গেমস খেলার সুযোগ আছে। এটা জানি আমাদের তাকে কোপায় খেলতে দিতে হবে, অলিম্পিক গেমসে নয়। প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনে আমরা যোগাযোগ করেছি। সেখানে আমার অনেক বন্ধু আছে। আমি তাদের গোমেজকে খেলাতে শুধুমাত্র একটিকে বেছে নিতে বলেছি।’

চলতি মাসের প্রথম সপ্তাহে চীন সফরে হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলেন ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির ৪-১ গোলে জয়ের ম্যাচের আগে চোটের কারণে পুরোটা সময় বেঞ্চে বসে কাটান মেসি। বাস্তবতার নিরিখে ৩৬ বর্ষী ফুটবলারের খেলার ধকল সামলাতে হলে তার সামনে কোপা আমেরিকা ও অলিম্পিকের ভেতর কোনো একটিকে তার বেছে নিতে হবে।

Reneta

মেসি ইতিমধ্যে অলিম্পিকে খেলেছেন এবং ২০০৮ সালে বেইজিংয়ে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী ২০২১ সালের কোপা আমেরিকাও জিতেছিলেন। পরের বছর আলবিসেলেস্তেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের নায়ক ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিকোপা আমেরিকা ২০২৪টাটা মার্টিনোপ্যারিস অলিম্পিকমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডের ‘খেলার ধরনে’ পরিবর্তন আসবে না

পরবর্তী

শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা খুন

পরবর্তী
শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা খুনের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা খুন

শিশু শিক্ষার্থী স্কুলে চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের বই হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু মৃত্যুর ঘটনায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT