চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার ফাইনালই কি মেসির শেষ? যা বললেন বিশ্বজয়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পরের বছর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। দীর্ঘসময় পর লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়াদের হাত ধরে সোনালী যুগে ফেরে আলবিসেলেস্তে দল। উড়ন্ত ফর্মে থাকা আর্জেন্টিনা কোপার চলতি আসরে ফাইনালে নামছে। শিরোপা নির্ধারণী ম্যাচ হতে চলেছে ডি মারিয়ার বিদায়ী মঞ্চ। কোপার ফাইনাল মেসিরও শেষ ম্যাচ হতে চলেছে?

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ।

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বলে আসছেন, খেলাটা উপভোগ করতে চান। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে প্রশ্ন আসে অবসর নিয়ে। মেসি অবশ্য আগের মতোই জবাব দিয়েছেন।

৩৭ বর্ষী কিংবদন্তি বলেছেন, ‘এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না। আমি উপভোগের মধ্য দিয়ে যাচ্ছি। কী ঘটছে, কী অর্জন করছি, এসব আমি দিন ধরে ধরে ভাবছি। জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত সময় কাটিয়েছি, আবার খারাপ সময়ও কাটিয়েছি। এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতক্ষণ না মনে হবে যে, দলকে আমার আর দেয়ার নেই, ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব।’

আর্জেন্টিনা জিতেছে এমন সবগুলো ফাইনালেই গোল করেছেন ৩৬ বর্ষী ডি মারিয়া। এবারের কোপার ফাইনালেও তার কাছে গোল চান অধিনায়ক মেসি। বরাবরের মতো ক্যারিয়ারের শেষ ফাইনালেও সতীর্থ-বন্ধু ডি মারিয়ার কাছে এমন আবদার মেসির।

‘কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে। যেমন সে খেলেছে আগের সবগুলো ফাইনালে। এটা হবে অসাধারণ। দল এখনো আশা করছে সে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। আমরা সবসময় তাকে বলি যে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে আমাদের প্লে-অফের খেলা আসছে। তবুও, সে তার সিদ্ধান্তে অটল। এমন কোনকিছুই নেই যে, তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।’

Reneta

এবারের কোপায় রেকর্ড সর্বোচ্চ ১৬তম শিরোপা জয়ের লক্ষ্য আলবিসেলেস্তেদের, অন্যদিকে কোনো মেজর টুর্নামেন্টে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশায় কলম্বিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়াফাইনালমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সাথে আবারো যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬

জেলায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

জুলাই ১৪, ২০২৬

তরুণ উদ্যোক্তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমি: ফাইনালের খোঁজে ‘ইউরোপীয় আভিজাত্যের’ লড়াই

জুলাই ১৪, ২০২৬

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT