চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা জিতে যে রেকর্ড আর্জেন্টিনার, নেই আর কারও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দল কোপা জেতার পর ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকায় দীর্ঘ ২৩ বছর পর ফাইনালে উঠেছিল কলম্বিয়া, তৃতীয়বার তাদের। শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়াকে হারিয়ে নতুন এক রেকর্ডও গড়েছে লিওনেল স্কালোনির দল। কোপার সর্বোচ্চ ১৬ শিরোপা এখন আলবিসেলেস্তেদের।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে কলম্বিয়াকে ১-০ গোল হারিয়েছে আর্জেন্টিনা। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে ফাইনাল শুরুর আগেই ছড়ায় উত্তাপ। তবে সেটা ছিল স্টেডিয়াম গেটের বাইরে। টিকিটবিহীন দর্শকদের হাঙ্গামার কারণে ম্যাচ ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয়। অতিরিক্ত সময়ে লৌতারো মার্টিনেজের গোলে আসে ফল।

১৯১৬ সাল থেকে চলা কোপার ৪৭টি আসরের মধ্যে আর্জেন্টিনা-উরুগুয়ে-ব্রাজিলেরই বেশি দাপট। তিন দলের সবমিলিয়ে শিরোপা ৩৯টি। দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে চিলি, পেরু, ও প্যারাগুয়ে। বলিভিয়া ও কলম্বিয়া শিরোপা নিয়েছে একবার করে।

২৮ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়াকে কাঁদিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তাতে প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

১৫বার করে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে ছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টিনার এখন হল ১৬টি, উরুগুয়ে থাকল দুইয়ে। তৃতীয় সর্বোচ্চ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোপায় শিরোপা সংখ্যা ৯টি।

এই জয়ে একটি ত্রিমুকুটও পেয়ে গেল আর্জেন্টিনা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ আবার মহাদেশীয় শিরোপা জিতে স্পেনের পর টানা জয়ের গৌরব অর্জন করেছে লিওনেল মেসি বাহিনী। ২০২১ সালে কোপা আমেরিকার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা জিতল ২০২৪ সালের কোপা আমেরিকা। স্পেন কীর্তি গড়েছিল ২০১০ বিশ্বকাপের আগে ও পরে ইউরোর শিরোপা জিতে। ইউরোর শিরোপা দুটি তারা জিতেছিল ২০০৮ ও ২০১২ সালে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়াফাইনালমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT