চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা দলে আবারও ফিরবেন ডি মারিয়া?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের ডি মারিয়া গোলের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা শেষে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া অবসর নেবেন, সেটি আগেই জানিয়েছিলেন। রূপকথার গল্পের মতো শেষটা রাঙিয়ে দারুণভাবেই বিদায় নিয়েছেন ৩৬ বর্ষী উইঙ্গার। তবে দলটির বিশ্বজয়ী কোচ চাইছেন এই কিংবদন্তি আরও কিছুদিন দলের সঙ্গেই থাকুক।

টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জয়ী কোচ স্কালোনির সঙ্গে দলের তারকা মিডফিল্ডার নিকোলাস তালিয়াফিকোও এমন ইঙ্গিত দিয়েছেন। তবে ডি মারিয়া সহজেই যে তার মন পরিবর্তন করবেন না, সেটাও বুঝতে পারছেন কোচ।

অবসরের পর সতীর্থ ও কোচের সঙ্গে ডি মারিয়া ইতিমধ্যেই কথা বলেছেন। কোচ চেয়েছিলেন, ২০২৫ সালে স্পেন-আর্জেন্টিনার লা ফিনালিস্সিমা খেলে অবসরে যাক ডি মারিয়া। স্কালোনির সঙ্গে আলাপচারিতা অবশ্য ডি মারিয়ার কাছ থেকে ইতিবাচক কিছু পাওয়া যায়নি।

Banglabid

আবারও আর্জেন্টিনার হয়ে খেলার বিষয়টি নিয়ে ডি মারিয়া জানিছেন, ‘স্কালোনি জিজ্ঞেস করেছিলেন আরেকবার মাঠে নামব কি না? দেশের মানুষের জন্য, যাতে তারা বিদায় জানাতে পারে।’

‘‘তখন আমি তাকে বললাম, ‘আমি ব্রাজিলকে মারাকানায় হারিয়েছি, সবই জিতেছি আমি। এরপর কোপায় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলাম। এখন যেভাবে বিদায় বলেছি, আমার মতে এটা সবচেয়ে সেরা। আমি আবারও আসার কথা জানিয়েছি, তবে খেলার জন্য নয়। শেষপর্যন্ত জাতীয় দলের জার্সিতে আমার লক্ষ্য পূরণ হয়েছে, বিদায় পেয়েছি। সব মিলিয়ে দারুণ এক রাত কেটেছে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়ালিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সরব পরীমনি

পরবর্তী

মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার ঘটনায় হাইকোর্টের রুলসহ আদেশ

পরবর্তী
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার ঘটনায় হাইকোর্টের রুলসহ আদেশ

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছে রাষ্ট্রপক্ষ

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT