বাংলাদেশ

মজুরি বোর্ড গঠন করেছে সরকার, শ্রমিকদের আন্দোলন বন্ধের আহ্বান

মজুরি বোর্ড গঠন করেছে সরকার, শ্রমিকদের আন্দোলন বন্ধের আহ্বান

ছবি : সংগৃহীত।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বিচারপতি মো. আশফাকুর রহমানকে প্রধান করে গঠিত এই বোর্ড দ্রুত সময়ের মধ্যে মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (১ নভেম্বর) সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শ্রমমন্ত্রী জানান, শ্রমিকদের সঙ্গে গত তিন দিন ধরে আলোচনা চালিয়েছেন তিনি। সরকারকে অস্থিতিশীল করতে একটি মহল শ্রমিকদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, মজুরি বোর্ড গঠনের ঘোষণার মাধ্যমে শ্রমিকদের দাবি পূরণের প্রক্রিয়া এগিয়ে যাবে। তাই আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

মজুরি বোর্ডে বিচারপতি মো. আশফাকুর রহমানকে প্রধান করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ইমপ্লয়মেন্টের একজন যুগ্ম মহাসচিব এবং শ্রমিক দলের একজন সদস্যসহ মোট ছয়জনকে বোর্ডে রাখা হয়েছে।

শ্রমমন্ত্রী আরও বলেন, যারা অস্থিরতা সৃষ্টি করছেন, তারা প্রকৃত শ্রমিক নন। পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ডিসেম্বরকে লক্ষ্য করে এ পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

বিষয়:আরিফুল হক চৌধুরী মো. আশফাকুর রহমান শ্রমমন্ত্রী শ্রমিক শ্রমিক আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…