ফুটবল

‘শুরুর একাদশে ফিরছেন মেসি’

আর্জেন্টিনা ফুটবল দলের তারকা খেলোয়াড় মেসি উল্লাসে ভরা মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের তারকা খেলোয়াড় মেসি মাঠে উল্লাসে ভরা মুখে, জয় উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোপা আমেরিকার প্রস্তুতি ও ফ্রেন্ডলি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পেশীর চোটে ভুগতে থাকা ফরোয়ার্ড এবার সেরা একাদশে ফিরছেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এ তথ্য জানিয়েছেন।

কোপার প্রস্তুতির জন্য শনিবার ভোরে গুয়াতেমালার বিপক্ষে নামার আগে স্কালোনি বলেছেন, ‘লিও শুরুর একাদশ থেকে খেলতে চলেছে। অন্যদিন এটা নির্ধারিত ছিল সে কিছু সময় খেলবে, এবং আমরা তাকে বলেছি সে খেলতে চলেছে। কত সময় খেলবে, সেটা তার অবস্থার উপর নির্ভর করছে। যদি সে পুরোটা পারে সেটা আরও ভালো।’

‘আমরা তার কাছ থেকে সবসময় এমনই আশা করি, সে ভালো ফুটবল খেলবে, সতীর্থদের সহায়তা করবে। মাঠে তার জন্য সেটা সঠিক ওটাই আমাদের জন্য ভালো একটি বিষয়।’

কোপা আমেরিকার এবারের আসরে গ্রুপ ‘এ’তে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দলগুলো হল পেরু, মেক্সিকে এবং কানাডা। ২০ জুন কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।

বিষয়:আর্জেন্টিনা কানাডা কোপা আমেরিকা ২০২৪ পেরু মেসি স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…