চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকার কোয়ার্টারে অনিশ্চিত মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ডান পায়ের মাংসপেশির পুরনো চোট ফিরে আসায় পেরুর বিপক্ষে গ্রুপপর্বে শেষ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টাইন মহাতারকা অনুশীলনে ফিরলেও থেকে গেছে সংশয়। শুরুর একাদশে থাকা নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। নতুন খবর, নকআউট পর্বের খেলায় অনিশ্চিত মেসি।

শুক্রবার কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচ। আগেরদিন বিশ্বকাপজয়ী কোচ জানিয়েছেন, লাইনআপ নির্ধারণ করা হবে সন্ধ্যার অনুশীলন সেশনের পর।

‘আমরা কয়েকঘণ্টার মধ্যে অনুশীলনে অংশ নেবো। তারপর আমরা সিদ্ধান্ত নেবো। অনুশীলনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবো মেসি খেলবে কিনা।’

স্কালোনি মেসির শারীরিক অবস্থা পরিষ্কারভাবে বোঝার জন্য অনুশীলন সেশনের পরে অর্থাৎ, ম্যাচের আগে তার সাথে আলাদাভাবে কথা বলার আশা প্রকাশ করেছেন।

‘আমি তার সাথে পরিস্থিতি নিয়ে কথা বলিনি। ম্যাচের একদিন বাকি থাকার কারণে তার সাথে কথা বলব। ভেবেছিলাম, সে যথাসম্ভব সময় নিয়েছে এবং অনুশীলন সেরেছে। কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নেবো। তার সাথে কথা বলিনি, তাই আমরা জানি না সে খেলবে কিনা।’

চিলি ম্যাচের পরই শঙ্কা জেগেছিল মেসিকে নিয়ে। ম্যাচে পুরোপুরি ফিট না থাকার পরও খেলেছিলেন। ডানপায়ের ঊরুতে পাওয়া চোট নিয়ে খেলায় অস্বস্তি বেড়েছিল। চিলির বিপক্ষে ১-০তে জয়ের পর ৩৭ বর্ষী মেসি বলেছিলেন, ‘ম্যাচের শুরুতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করি। শক্ত হয়ে আসছিল। যতটা নমনীয় থাকে তেমন ছিল না। তবে ম্যাচটি শেষ করতে পেরেছি। সামনে কী হয় দেখা যাক।’

Reneta

পেরুর বিপক্ষে ম্যাচে আগে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেছিলেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর কিছুটা সমস্যা হয়েছিল। যে কারণে আমরা পেরুর ম্যাচে তাকে বিশ্রামে রাখছি। চোটের কতটা উন্নতি করে, সেটা বুঝতে আমরা কয়েক দিনের পর্যবেক্ষণ দরকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪কোয়ার্টার ফাইনালমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT