চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকার প্রস্তুতিতে আরও দুটি ম্যাচ খেলবেন মেসিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

হংকংয়ে লিওনেল মেসি না খেলার কারণে আগামী মাসে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ দুটি বাতিল করেছে চীন। তাতে কোপা আমেরিকার আগে প্রস্তুতির জন্য আর কোনো ম্যাচ পাচ্ছিল না বিশ্বচ্যাম্পিয়ন দলটি। নতুন খবর, মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চীন ম্যাচ বাতিল করলেও আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সূচি অনুযায়ী মার্চের আন্তর্জাতিক বিরতিতে হবে প্রীতি ম্যাচ দুটি। আয়োজক দেশের মতো পাল্টে গেছে প্রতিপক্ষও। এবার দুই ম্যাচের জায়গায় চারটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তে দলটি।

এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচের কথা গত সপ্তাহেই জানিয়েছিল এএফএ। এবার সেই দুই দলের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইকুয়েডর ও গুয়াতেমালা। লিওনেল মেসির দল এ ম্যাচ দুটি খেলবে আগামী জুনে।

বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং ১৪ জুন ল্যান্ডওভারের ফেডেক্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে মুখোমুখি হবে মেসিবাহিনী।

এর আগে ২৩ মার্চ ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ডে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার কথা জানায় আর্জেন্টিনা।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ২১ জুন। আটলান্টায় প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কানাডা কিংবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইকুয়েডরকোপা আমেরিকা ২০২৪গুয়াতেমালামেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT