ফুটবল

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল: আকাশচুম্বী চাহিদার টিকিট ৭৮ লাখেও

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের জন্য স্টেডিয়ামে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালের জন্য হাড়কাঁপানো উত্তেজনাপূর্ণ ম্যাচের দৃশ্য, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত আসরে কোপা আমেরিকা জয়ের পর কাতারে বিশ্বজয়, কোপার চলতি আসরে আবারও ফাইনালে আর্জেন্টিনা। দুর্দান্ত ছন্দে থাকা আলবিসেলেস্তেরা ফিরেছে সোনালী দিনে। ক্যারিয়ারের শেষবেলার এসে লিওনেল মেসি জিতে নিয়েছেন সম্ভাব্য সকল শিরোপাই। অন্যদিকে ২৩ বছর পর এবং ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। টিকিটের দাম বেড়ে হয়েছে আকাশচুম্বী।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে ২০০ ডলারে টিকিট পাওয়া গেলেও এখন দামে প্রায় ১০ গুণ বেড়েছে। টিকিট সার্ভিস দিচ্ছে এমন প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন ২ হাজার ১২৭ ডলারে রিসেল হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকেট। যা বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকারও বেশি।

এরমধ্যে কিছু রিসেল টিকিট সার্ভিস দেয়া প্রতিষ্ঠান ৪ হাজার ২৪ ডলারেও বিক্রি করছে ফাইনালের টিকিট। সবচেয়ে দামি টিকিটের মূল্য ঠেকেছে ৬৬ হাজার ৭৬৫ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৭৮ লাখ ৪৫ হাজার টাকা।

বিষয়:আর্জেন্টিনা কলম্বিয়া কোপা আমেরিকা ২০২৪ মেসি যুক্তরাষ্ট্র হার্ডরক স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…