চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-আলভারেজের গোলে ফাইনালে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। শেষ আট আসরে ছয়বার ফাইনালে উঠল আলবিসেলেস্তে দলটি। লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে জয় এসেছে। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে ও কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমির জয়ী।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ভোরে আসরের প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে আর্জেন্টিনা।

ম্যাচে ৬১ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। ১১টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, কানাডা ৯টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল ২টি।

ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে প্রথম সুযোগ পেয়ে যায় কানাডা। শ্যাফেলবার্গের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। আট মিনিট পর আবাবও সেই শ্যাফেলবার্গই একই পজিশনে বল পেলে জালে জড়াতে পারেননি।

আর্জেন্টিনার প্রথম আক্রমণের সুযোগ আসে ১২ নিনিটে। ডি-বক্সের বাইরে থেকে লিওনেল মেসির বাঁ-পায়ের জোড়াল শটটি জাল খুঁজে নিতে পারেনি।

সফলতা আসে ম্যাচের ২৩ মিনিটে, রদ্রিগো ডি পলের পাস থেকে বল পেয়ে জালে জড়ান জুলিয়ান আলভারেজ। ১-০তে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

Reneta

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসলে অ্যাঙ্গেল ডি মারিয়ার শট চলে যায় প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার উপর দিয়ে। প্রথমার্ধে আরও কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আবারও টানা আক্রমণে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৫১ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। চলতি আসরে প্রথম জালের দেখা পান বিশ্বজয়ী লিওনেল মেসি।

এনজো ফের্নান্দেজের গোলমুখে শটে পা ছুঁইয়ে আসরে নিজের প্রথম গোলে নাম লেখান কিংবদন্তি। গোলের পর খানিকটা বিতর্ক হয়েছিল অফসাইড প্রসঙ্গে। জটলার মাঝে পা ছোঁয়ানোর সময় মেসি অফসাইডে ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলে কানাডা। তবে ভিডিও দেখে গোল ঘোষণা দেন রেফারি।

তাতে ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন কোপা আমেরিকার আসরে গোলের দেখা পেয়ে যান ৩৭ বছর বয়সী মহাতারকা। মহাদেশীয় প্রতিযোগিতায় এটি মেসির ১৪তম গোল।

এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলেও আর কোনো গোলের দেখা পায়নি দুদলই। শেষপর্যন্ত দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলভারেজকানাডাকোপা আমেরিকা ২০২৪মেসিলিড স্পোর্টসসেমিফাইনালস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT