চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কপ-২৯: ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, পরিবেশ
A A
কপ-২৯ সম্মেলনের জন্য প্রস্তুত বড় হ্যাশট্যাগ ও নম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল সাউথের দেশগুলোতে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি তিনগুণ বাড়ানোর জন্য জোরালো বিনিয়োগ ও নীতি সহায়তার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সাউথের দেশগুলো পুনর্নবীকরণযোগ্য শক্তিতে উত্তরের দেশগুলোর থেকে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে। এই বৈষম্য সীমিত আর্থিক সংস্থান, প্রযুক্তিগত বাধা এবং দুর্বল নীতি কাঠামোসহ বিভিন্ন কারণ থেকে উদ্ভূত। 

মঙ্গলবার ১৯ নভেম্বর আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সাইড ইভেন্টে এই আহ্বান জানানো হয়। এসময় বক্তারা একটি ন্যায্য, সবুজ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে গ্লোবাল সাউথের নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ ২০৩০ সালের মধ্যে তিনগুণ বাড়ানোর আহ্বানও জানান।

“জাস্ট এনার্জি ট্রানজিশন ইন দ্য গ্লোবাল সাউথ: চ্যালেঞ্জস ফর রিনিউয়েবল এনার্জি ২০৩০” শীর্ষক এই অধিবেশনটি যৌথভাবে আয়োজন করে অ্যাকশনএইড বাংলাদেশ, জেটনেট-বিডি, ক্লিন এবং সাউথ এশিয়া জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্স। অনুষ্ঠানে গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে শক্তি বৈষম্য, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং সীমিত আর্থিক সংস্থান মোকাবিলায় কার্যকর সমাধানের প্রস্তাব উত্থাপন করা হয়।

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায়, অধিবেশনে মূল বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। তিনি নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের চ্যালেঞ্জ এবং বৈশ্বিক উত্তরের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষজ্ঞরা গ্লোবাল সাউথের নবায়নযোগ্য শক্তি রূপান্তরের ক্ষেত্রে সীমিত অর্থায়ন, দুর্বল নীতি কাঠামো এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, নবায়নযোগ্য শক্তির প্রসার এ অঞ্চলের বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফ্রেন্ডস অফ দ্য আর্থ ইন্টারন্যাশনালের চেয়ার হেমন্ত উইথানেজ বলেন, গ্লোবাল সাউথে নবায়নযোগ্য শক্তির প্রসার নিশ্চিত করতে আর্থিক সহায়তা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, দক্ষিণ এবং উত্তরের মধ্যে ভারসাম্য অর্জনের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে।

ভারতের প্রতিনিধিত্বকারী বিদ্যা ডিঙ্কার ভারতের নীতিগত দ্বৈততা তুলে ধরে বলেন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা হ্রাসের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির প্রসারে সুনির্দিষ্ট নীতি প্রয়োজন। নেপালের প্রকৃতি রিসোর্স সেন্টারের প্রোগ্রাম ডিরেক্টর প্রবিন মান সিং জ্বালানি পরিবর্তনে মানবাধিকার এবং ন্যায়সঙ্গততার গুরুত্ব তুলে ধরেন। ক্লিন বাংলাদেশের নির্বাহী পরিচালক হাসান মেহেদী আলোচনায় মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেন।

ট্যাগ: কপ-২৯পুনর্নবীকরণযোগ্য শক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ার বিষেয়ে ‘দ্য হিন্দু’কে যা বললেন ড. ইউনূস

পরবর্তী

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে নোয়াবের উদ্বেগ 

পরবর্তী
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের লোগো, বাংলাদেশে সংবাদপত্রের স্বার্থ রক্ষার সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে নোয়াবের উদ্বেগ 

স্বর্ণের বার ও সোনার দাম বাড়ার ছবি, বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম বাড়লো ৩ হাজার টাকা

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT