চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কপ-২৯: প্রত্যাশা ও প্রাপ্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

সিপিআরডি’র নেতৃত্বাধীন ৪২টি নাগরিক সংগঠন এবং উন্নয়ন সহযোগী সংগঠনের জোট ‘ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ’ এর পক্ষ থেকে বৈশ্বিক জলবায়ু সমঝোতা সম্মেলন কপ-২৯ থেকে প্রত্যাশা ও প্রাপ্তি তুলে ধরতে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সম্মেলনে বক্তারা কপ-২৯-এর মূল অর্জনগুলো তুলে ধরেন।

বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘কপ-২৯ এর ফলাফল: শিল্পোন্নত বিশ্বের চাপিয়ে দেওয়া নব্য উদারনৈতিক নীতি কৌশলে জলবায়ু ন্যায্যতা অর্জন ব্যাহত হয়েছে’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, দ্য ক্লাইমেট ওয়াচ এর নির্বাহী পরিচালক শামসুদ্দিন ইলিয়াস। অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিআরডি’র প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা। সিপিআরডি’র সহকারী রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার মো. শেখ নূর আতায়া রাব্বি, এবং গবেষণা কর্মকর্তা -জেন্ডার ও মানবাধিকার সানজিয়া সামস একটি যৌথ প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তারা উল্লেখ করেন, সমঝোতা সম্মেলনে জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্যমাত্রা (নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল) এর বার্ষিক হার ২০৩৫ সালের মধ্যে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার এর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবং ১.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর একটি প্রচেষ্টার কথা বলা হয়েছে।

বক্তারা আরও জানান, গত ১০ বছরের আলোচনার পর কপ-২৯ অবশেষে প্যারিস চুক্তির আর্টিকেল ৬ এর অধীনে কার্বন মার্কেটের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। আর্টিকেল ৬.২-এর অধীনে আন্তর্জাতিক কাৰ্বন মার্কেটের এবং আর্টিকেল ৬.৪-এর অধীনে একটি কেন্দ্রীভূত কার্বন মার্কেট তৈরির নিয়মাবলী চূড়ান্ত হয়েছে। তবে এগুলোর জবাবদিহিতা নিশ্চিতকরণ ব্যবস্থায় উল্লেখযোগ্য জটিলতা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

এছাড়া, কপ-২৯-এ ‘বাকু অভিযোজন রোডম্যাপ’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ‘প্যারিস চুক্তি’র অগ্রগতি তরান্বিত করার পাশাপাশি ‘ইউএই ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়নে সহায়তা করবে। এছাড়া ইউএই ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের উপায় চিহ্নিত করার উদ্দেশ্যে ‘বাকু হাই লেভেল ডাইলগ’ প্রতিষ্ঠিত হয়েছে।

Reneta

সংবাদ সম্মেলনের প্রধান বক্তা মো. শামসুদ্দোহা বলেন, গত সমঝোতা সম্মেলনের ‘গ্লোবাল স্টকটেক’ এর বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে রাষ্ট্রসমূহ এবারের সমঝোতা সম্মেলনে ঐকমত্যে পৌঁছাতে পারেনি বরং এটিকে আগামী কপ-৩০-এর জন্য ঝুলিয়ে রাখা হয়েছে অথচ এটি অবিলম্বে চূড়ান্ত হওয়া প্রয়োজন যাতে এটি ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য অর্জনে সহায়ক হয়।

তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের এনসিকিউজি লক্ষ্য বর্তমান প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম এবং এর সময়সীমা অনেক দীর্ঘ। এছাড়া এটি অনুদান নাকি ঋণ হবে সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই, অর্থ প্রদানের লক্ষ্যমাত্রা অর্জনে সব পক্ষকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে কিন্তু উন্নত দেশগুলোর উপর একক দায়িত্ব আরোপ করা হয়নি।

এর ফলে শিল্পোন্নত বিশ্বকে তাদের ঐতিহাসিক দ্বায় থেকে অব্যাহতি দেওয়ার রাস্তা তৈরি হয়েছে। এছাড়া অর্থায়নের এই সিদ্ধান্তটিতে বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ অবদানকারী হিসেবে সামনে আনার গোপন আকাঙ্ক্ষা লুকিয়ে রয়েছে, মূলত এটি একটি মুনাফা তৈরি করার নতুন উপকরণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এ সকল উদ্যোগগুলো ঋণ এবং অন্যান্য নব্যউদারনৈতিক আর্থিক উপকরণের উত্তোরোত্তর বৃদ্ধিকে তরান্বিত করার ঝুঁকি তৈরি করে চলেছে, ফলে এর মধ্য দিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার পথ নিশ্চিতভাবে রুদ্ধ হবে।

তিনি আরও উল্লেখ করেন, কপ-১৫ (২০০৯) থেকে কপ সভাপতিরা সিদ্ধান্ত অনুমোদনের জন্য সর্বশেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পন্থা অবলম্বন করে চলেছেন, এই প্রতারণামূলক প্রক্রিয়া উন্নয়নশীল দেশগুলোর কার্যকর আলোচনার সুযোগ সীমিত করে, কারণ শেষের দিকে দরিদ্র এবং উন্নয়নশীল দেশের বহু প্রতিনিধি উপস্থিত থাকেন না এবং তাদের অনুপস্থিতিতে উন্নত বিশ্ব খেয়াল-খুশিমত সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কপ ২৯-এর সিদ্ধান্ত টেক্সট বিশেষত এনসিকিউজি সংক্রান্ত দলিল একইভাবেই চূড়ান্ত হয়েছে, যেটি গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে উপেক্ষা করেছে।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মনীষ কুমার আগরওয়াল বলেন, যদিও জলবায়ু পরিবর্তন সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন এবং জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বিপদাপন্ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ন্যায্যতার বিষয়টি বিবেচনা করা হয়না।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য প্রয়োজন বৈশ্বিক মোট কার্বন উদগীরণ দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা, কিন্তু সমঝোতা সম্মেলন-২৯ থেকে আমরা আশাব্যঞ্জক ফলাফল পাইনি।

তিনি বলেন, বাংলাদেশ সরকার চেষ্টা করছে নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগীসহ অন্যান্য অংশীজনকে সঙ্গে নিয়ে জলবায়ু সমঝোতাকে লক্ষ্য করে একটি সর্বজনগ্রাহ্য অবস্থানপত্র তৈরি করার এবং আগামীতে প্রতিটি সমঝোতা সম্মেলনের জন্য এ প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। তিনি সিপিআরডিসহ এ্যালায়েন্সের সদস্য সংগঠনগুলোকে তাদের ধারাবাহিক কাজের জন্য ধন্যবাদ জানান এবং আগামিতে ক্লাইমেট জাস্টিস এ্যালায়েন্স-বাংলাদেশ তার কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আতর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. সূবর্ণ বড়ুয়া জলবায়ু অর্থায়নের বিষয়ে উন্নত বিশ্বের শুভঙ্করের ফাঁকি তৈরি করার প্রবণতার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এনসিকিউজি বিষয়ে কপ-২৯ এর সিদ্ধান্ত দলিলের অনুচ্ছেদ ৮(সি) তে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর অর্থায়নকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার মাধ্যমে ভবিষ্যতে ন্যায্যতাভিত্তিক জলবায়ু অর্থায়ন বিষয়ে জলবাং ঝুঁকিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর দাবি পেশ করার জায়গাটি সংকুচিত হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপ-২৯কপ-২৯ জলবায়ু সম্মেলনসিপিআরডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT