দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি কোন ষড়যন্ত্র কাজে আসবে না হলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।
আজ ৬ ডিসেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের আয়োজনে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয়, অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক।
তিনি আরও বলেন, সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে এই সরকারকে। নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেয়া উচিৎ তাদের। এরপরই দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, অন্তরবর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করা।
বিএনপি’র নেতারা বলেন, পরাজিত শক্তিরা দেশে ও বিদেশে নানা অস্থিতিশীলতা তৈরী করে চক্রান্ত করছে। দেশ প্রেমিকও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ভাবে তাদের মোকাবেলা করবে।










