চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি: মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত শিশুদের জন্য প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা দিতে নির্দেশ দিয়েছে।

রায়ে জুরি বোর্ড জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে শিশুদের ঝুঁকির মধ্যে ফেলেছে এবং তাদের যৌন হয়রানিমূলক কনটেন্ট ও যৌন শিকারিদের সংস্পর্শে আসার সুযোগ তৈরি করেছে।

নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেন, শিশু নিরাপত্তা ইস্যুতে কোনো অঙ্গরাজ্যের পক্ষ থেকে মেটার বিরুদ্ধে এটি প্রথম সফল মামলা।

তবে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই রায়ের সঙ্গে একমত নয় এবং আপিল করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের নেতৃত্বাধীন কোম্পানির এক মুখপাত্র বলেন, আমরা আমাদের প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে কাজ করি এবং ক্ষতিকর কনটেন্ট ও খারাপ ব্যবহারকারীদের শনাক্ত ও অপসারণের চ্যালেঞ্জ সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখি। কিশোরদের সুরক্ষায় আমাদের কার্যক্রম নিয়ে আমরা আত্মবিশ্বাসী।

জুরি বোর্ড আরও জানায়, তরুণ ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মের নিরাপত্তা সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করায় নিউ মেক্সিকোর আনফেয়ার প্র্যাকটিসেস অ্যাক্ট লঙ্ঘনের জন্য মেটা দায়ী।

সাত সপ্তাহব্যাপী বিচারকালে মেটার অভ্যন্তরীণ নথি উপস্থাপন করা হয় এবং সাবেক কর্মীদের সাক্ষ্য নেওয়া হয়। তারা জানান, কোম্পানি জানত যে শিশু শিকারিরা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছে।

Reneta

মেটার সাবেক প্রকৌশল কর্মকর্তা ও হুইসেলব্লোয়ার আর্তুরো বেজার আদালতে বলেন, ইনস্টাগ্রামে তার পরিচালিত বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কাছে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট পৌঁছে যাচ্ছে। তিনি আরও জানান, তার নিজের কন্যাও ইনস্টাগ্রামে অপরিচিত ব্যক্তির কাছ থেকে যৌন প্রস্তাব পেয়েছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মেটার অভ্যন্তরীণ গবেষণার তথ্য তুলে ধরে বলেন, এক পর্যায়ে ইনস্টাগ্রামের ১৬ শতাংশ ব্যবহারকারী এক সপ্তাহের মধ্যেই অনাকাঙ্ক্ষিত নগ্নতা বা যৌন কনটেন্ট দেখার অভিযোগ করেছিলেন।

অন্যদিকে মেটার দাবি, তারা দীর্ঘদিন ধরে ক্ষতিকর ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কিশোরদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে। ২০২৪ সালে ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টস চালু করে, যা তরুণদের অভিজ্ঞতা নিয়ন্ত্রণের সুযোগ দেয়। এছাড়া সম্প্রতি এমন একটি ফিচার চালু করা হয়েছে, যা শিশুদের আত্মক্ষতি সম্পর্কিত কনটেন্ট খোঁজার বিষয়ে অভিভাবকদের সতর্ক করবে।

জুরি বোর্ডের মতে, হাজারো লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সর্বোচ্চ ৫ হাজার ডলার করে জরিমানা নির্ধারণ করে মোট ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

এদিকে লস অ্যাঞ্জেলেসে পৃথক একটি মামলায় এক তরুণী অভিযোগ করেছেন, শিশু অবস্থায় ইনস্টাগ্রাম ও গুগলের মালিকানাধীন ইউটিউবের মতো প্ল্যাটফর্মের নকশাগত কারণে তিনি আসক্ত হয়ে পড়েন। এ ধরনের হাজারো মামলা বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে বিচারাধীন।

২০২৩ সালে নিউ মেক্সিকো মেটার বিরুদ্ধে মামলা করে অভিযোগ তোলে, তাদের সুপারিশ অ্যালগরিদম ব্যবহার করে তরুণদের যৌন কনটেন্ট, শিশু নির্যাতন সংক্রান্ত উপাদান এবং এমনকি যৌন পাচারের প্রস্তাবের দিকেও ঠেলে দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল টরেজ বলেন, মেটার নির্বাহীরা জানতেন তাদের পণ্য শিশুদের ক্ষতি করছে, তবুও নিজেদের কর্মীদের সতর্কতা উপেক্ষা করেছেন এবং জনগণকে বিভ্রান্ত করেছেন।

তিনি আরও বলেন, আজ জুরি বোর্ড পরিবার, শিক্ষক ও শিশু নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে একমত হয়ে বলেছে এবার যথেষ্ট হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৭৫ মিলিয়ন ডলারজরিমানামেটাযুক্তরাষ্ট্রশিশু নিরাপত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT