বাংলাদেশ

জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের বাধ্যতামূলক অবসর

জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের ছবি, পেশাদার পোশাক পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের ছবি, পেশাদার পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে: যেহেতু, জননিরাপত্তা বিভাগের সচিব, জনাব মো. জাহাঙ্গীর আলম (৫৯০৯) এর চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করেন; সেহেতু, সরকারি চাকরি অবসর আইন ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

জাহাঙ্গীর আলম ২০২২ সালের ২৭ অক্টোবর সচিব পদে পদোন্নতি পান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে তিনি ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

জাহাঙ্গীর আলম ১৯৮৪ সালে যশোর বোর্ড থেকে এসএসসি, ১৯৮৬ সালে ঢাকা বোর্ড থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিষয়:জননিরাপত্তা বিভাগ মো: জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…