বাংলাদেশ

পুলিশ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বলে সেনাবহিনী মোতায়েন: স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যেখানে বিভিন্ন মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে স্থিতিশীল অবস্থাকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, দেশে স্থিতিশীল অবস্থাকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চলমান অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ যতদিন প্রয়োজন হবে ততদিন চলবে। তবে এই অভিযানে মানবাধিকার ও পরিবেশ রক্ষা করে আইন প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার কারণে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথবাহিনী। গাজীপুরের গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। যা এখনো চলমান আছে।

বিষয়:অপারেশন ডেভিল হান্ট পুলিশ স্বরাষ্ট্র সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…