চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় ভাবাবেগে আঘাতের জেরে তোপের মুখে ফারাহ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বলিউড পরিচালক ও নৃত্য নির্দেশক ফারাহ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গেল ২০ ফেব্রুয়ারি টেলিভিশন রিয়েলিটি শো মাস্টার শেফে তিনি হিন্দুদের হোলি উৎসবকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

জনপ্রিয় এই নৃত্য পরিচালক বলিউড অঙ্গনে বেশ পরিচিত মুখ। সিনেমা জগত ছাড়াও টেলিভিশন জগতেও রয়েছে তার পদচারণা। অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে এক ব্যক্তি। তাকে সকলে মূলত হিন্দুস্তানি ভাউ বলেই চেনেন। তার হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন তার আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ।

আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ এই বিষয়ে বলেন, আমার ক্লায়েন্ট জানিয়ে যে ফারাহ খানের বলা এই কথাটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তিনি যে বিশেষ শব্দটি ব্যবহার করেছেন সেটা এই পবিত্র উৎসবের সঙ্গে একেবারেই যায় না। বরং অবমাননা করেছে। এতে সাম্প্রদায়িকতা ছড়াতে পারে।

অভিযোগপত্রে আরো বলা হয়েছে, ফারাহ খান তার জনপ্রিয় শো’তে হিন্দুদের উৎসব হোলিকে ছাপড়িদের উৎসব বলেছেন। ‘ছাপড়ি’ কথাটি মূলত অসম্মানজনক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ভারতে। অভিযোগে বলা হয়, এই মন্তব্যের মাধ্যমে ফারাহ হিন্দু ধর্মের অনুসারীদের মনে আঘাত দিয়েছেন। তাইতো ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে ফারাহ খানের নামে।

ফারাহ খান বর্তমানে টেলিভিশন শো মাস্টারশেফের বিচারক হিসেবে দায়িত্ব সামাল দিচ্ছেন। তার এই মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি জটিলতাটেলিভিশনফারাহ খানবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT