কুমিল্লা

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩, দুর্ঘটনার স্থান কুমিল্লা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা

কুমিল্লার দেবীদ্বারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা সালমা আক্তার (২৭)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ-২৫-২৪০৫ নম্বরের প্রাইভেটকারটি ঢাকা হতে ফেনী যাচ্ছিলো। এসময় সাহারপাড় এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছাইলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান, আজ রোববার সকাল সাড়ে ৭টায় ইলিয়টগঞ্জ এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে সংঘর্ষ হয়। পরে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িতে যে তিনজন ছিলেন তারা নিহত হন।

মরদেহগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

বিষয়:কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…