চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, এনসিপির নেতা নাহিদ ইসলামের এই ঘটনায় দেওয়া বক্তব্য রাজনৈতিক। তবে ককটেল বিস্ফোরণের ঘটনা সরকার গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী জুলাই নিয়ে কটূক্তি করা ফৌজদারি অপরাধ নয়। ভবিষ্যতে এই ধরনের মন্তব্যকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে সামাজিক ও নীতিগত আলোচনা হতে পারে।

ডা. জাহেদ উর রহমান জানান, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ প্রণয়ন করছে। আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত ‘জুলাই জাদুঘর’ আগামী ৫ আগস্টের আগেই উদ্বোধন করা হবে। বর্তমান সরকার জুলাইয়ের চেতনায় বিশ্বাসী। তাই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাইয়ের যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার বিষয়ে যেসব অভিযোগ এসেছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: এনসিপিতথ্য উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

পরবর্তী

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

পরবর্তী

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের দাপট, বাংলাদেশের অবস্থান ১৬৬তম

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT