অন্যান্য

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জনতা পার্টির সমর্থকরা ভারতের পতাকা নিয়ে রাস্তায় প্রতিবাদ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসেবে কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে দলটি।

সংবাদমাধ্যম দ্যা হিন্দু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সিজেপির প্রতিনিধি সৌরভ দাস জানান, তাদের প্রস্তাব অনুযায়ী কনস্টিটিউশন ক্লাবকে আলোচনার স্থান নির্ধারণ করায় তারা সন্তুষ্ট। শুক্রবার সেখানে সরকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং দেশের শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে সিজেপি কয়েকদিন ধরে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সংসদে কঠোর আইন আনার ঘোষণা দিলেও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া।

অন্যদিকে বিরোধী নেত্রী সোনিয়া গান্ধী এই আন্দোলনকে মোদি সরকারের নীতির ফল বলে মন্তব্য করেছেন।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে গিয়ে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার পর অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুক তাঁর অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করেছেন।

বিষয়:ইন্ডিয়া ককরোচ জনতা পার্টি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…