চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় বিপর্যয়’র আঘাতে লণ্ডভণ্ড ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানার পর গুজরাট উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ভারতের গুজরাটে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ১৪০ কিলোমিটার। অতিপ্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের উপকূলীয় এলাকা।

আজ শুক্রবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্রীয় অংশ ভারতের গুজরাটের স্থলভাগে ঢুকে পড়ে। তীব্র বাতাস আর উঁচু ঢেউ আছড়ে পড়ে গুজরাট উপকূলে। প্রচণ্ড বাতাসে লণ্ডভণ্ড হয়ে যায় গুজরাটের ভুজ ও কুচ এলাকা। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড়টি কয়েক ঘণ্টার জন্য পাকিস্তান উপকূলে অবস্থান করায় লণ্ডভণ্ড হয়ে পড়ে করাচির উপকূল এলাকা।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে আজ শুক্রবার নিম্নচাপ হিসেবে ভারতের স্থলভাগ দিয়ে এগোবে বলে জানিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় স্থলভাগে উঠে পড়লেও এর প্রভাব ভারতের গুজরাট উপকূলে আজ সারাদিনজুড়েই থাকবে, সৌরাষ্ট্র ও কুচ এলাকায় আজ ভারী বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

Banglabid

গুজরাট সরকারের নির্দেশে উপকূলবর্তী ২০টি গ্রামসহ প্রায় ১ লাখ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়। ভারতের জাতীয় ও গুজরাট রাজ্যের ডিজাস্টার রেসপন্স ফোর্স ছাড়াও দুর্যোগ মোকাবেলায় কাজ করছে দেশটির সেনা, নৌ, বিমানবাহিনী ও কোস্টগার্ড। শনিবারের আগে খুলবে না গুজরাটের জামনগর এয়ারপোর্ট। শনিবার রাজস্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

সাইক্লোন ‘বিপর্যয়’ আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী হওয়ার রেকর্ড গড়েছে। অতীতে আরব সাগরে খুব বেশি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার নজির নেই। গত ৫৮ বছরে আরব সাগরে মাত্র ১৪টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এর মধ্যে গুজরাটে ঘূর্ণিঝড় আঘাত হানার এটি মাত্র তৃতীয় ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করাচিগুজরাটঘূর্ণিঝড় বিপর্যয়পাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT