চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব বিশ্বকাপ: শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৭, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

২১ দিনের মহাযজ্ঞে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপপর্বের লড়াই। ৩২ দলের আসরে গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে ১৬ দল। বাকিরা নকআউটে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো দল পৌঁছেছে ষোলোতে। অ্যাটলেটিকো মাদ্রিদ, সলজবুর্গ ও পোর্তোর মতো ক্লাবের যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্বে।

যুক্তরাষ্ট্রে গড়ানো আসরে চমক দেখিয়েছে ব্রাজিলের ক্লাবগুলো। সেলেসাওদের চারটি ক্লাব অংশ নিয়েছিল এবং সবকটি নকআউটে খেলা নিশ্চিত করেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে পালমেইরাস ও সিআর ফ্লেমেঙ্গো। বোতাফোগো ও ফ্লুমিনেন্স ষোলোতে পৌঁছেছে গ্রুপ রানার্সআপ হয়ে।

‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। লিওনেল মেসির ইন্টার মিয়ামি রাউন্ড অব সিক্সটিনে পৌঁছেছে রানার্সআপ হয়ে। দুদলই সমান ৫ পয়েন্ট করে পেয়েছিল। গোল ব্যবধানে পিছিয়ে পড়ে মিয়ামি। ‘বি’ গ্রুপের লড়াইয়ে সমান ৬ পয়েন্ট আদায় করেছিল তিন দল। গোল ব্যবধানে এগিয়ে পিএসজি গ্রুপ চ্যাম্পিয়ন, বোতাফোগো রানার্সআপ হয়েছে। পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ বাদ পড়েছে গ্রুপপর্বে। নকআউটে পালমেইরাস খেলবে বোতাফোগোর বিপক্ষে, মিয়ামি মুখোমুখি হবে পিএসজির।

‘সি’ গ্রুপে বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেনফিকা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ বায়ার্ন। ‘ডি’ গ্রুপসেরা ফ্লেমেঙ্গো। ৭ পয়েন্ট তাদের। ৬ পয়েন্ট নিয়ে চেলসি রানার্সআপ। ষোলোতে বেনফিকার মুখোমুখি হবে চেলসি, ফ্লেমেঙ্গোর বিপক্ষে খেলবে বায়ার্ন।

‘ই’ গ্রুপ থেকে ষোলোতে পৌঁছেছে ইন্টার মিলান ও মন্টেরে। ৭ পয়েন্ট নিয়ে ইন্টার গ্রুপসেরা, মন্টেরে আদায় করতে পেরেছে ৫ পয়েন্ট। ‘এফ’ গ্রুপ থেকে নকআউটে খেলবে বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্লুমিনেন্স। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা ডর্টমুন্ড, ৫ পয়েন্ট নিয়ে ষোলোতে পৌঁছেছে ফ্লুমিনেন্স। দ্বিতীয় রাউন্ডে ইন্টার মিলান খেলবে ফ্লুমিনেন্সের বিপক্ষে, ডর্টমুন্ড মুখোমুখি হবে মন্টেরে’র।

‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি একমাত্র দল, যারা গ্রুপপর্বে তিন ম্যাচেই জিতেছে। ঝুলিতে ৯ পয়েন্ট আর্লিং হালান্ডদের। ৬ পয়েন্ট নিয়ে নকআউটে সিটিজেনদের সঙ্গী জুভেন্টাস। ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আদায় করেছে ৭ পয়েন্ট। রানার্সআপ সৌদি ক্লাব আল-হিলাল ৫ পয়েন্ট নিয়ে খেলবে রাউন্ড অব সিক্সটিনে। ষোলোতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জুভেন্টাসের, ম্যানচসিটি খেলবে আল-হিলালের বিপক্ষে।

Reneta

শনিবার রাতে গড়াবে শেষ ষোলোর লড়াই। বাংলাদেশ সময় রাত ১০টায় রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বোতাফোগো। ২ জুলাই ডর্টমুন্ড ও মন্টেরে ম্যাচ দিয়ে শেষ হবে এ পর্বের লড়াই।

এক নজরে কে কার প্রতিপক্ষ
পালমেইরাস-বোতাফোগো (২৮ জুন, রাত ২টা)
বেনফিকা-চেলসি (২৮ জুন, রাত ১০টা)
পিএসজি-ইন্টার মিয়ামি (২৯ জুন, রাত ১০টা)
ফ্লেমেঙ্গো-বায়ার্ন মিউনিখ (২৯ জুন, রাত ২টা)
ইন্টার মিলান-ফ্লুমিনেন্স (৩০ জুলাই, রাত ১টা)
ম্যানচেস্টার সিটি- আল হিলাল (১ জুলাই, ভোর ৭টা)
রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস (১ জুলাই, রাত ১টা)
বরুশিয়া ডর্টমুন্ড-মন্টেরে (২ জুলাই, ভোর ৭টা)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্লাব বিশ্বকাপফিফাবায়ার্নব্রাজিলম্যানসিটিযুক্তরাষ্ট্ররাউন্ড অব সিক্সটিনরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া

জুন ৩, ২০২৬

হাম সংক্রমণ: শিশু মৃত্যুর দায় কার

জুন ৩, ২০২৬

সেমিফাইনালের জয় শিউলি আজিমের মাকে উৎসর্গ করলেন বাটলার

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT