চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্লাব বিশ্বকাপ জিতলেও আমরা বোনাস পাওয়ার যোগ্য নই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ জেতা দলের সদস্যরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমটা ভালো কাটছে না ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশন থেকেও অনেক দূরে রয়েছে তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে। দলের বিবর্ণ পারফরম্যান্স নিয়ে হতাশ কোচ পেপ গার্দিওলা। তার মতে, আগামী ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও বোনাস পাওয়ার যোগ্য নয় তার দল।

যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত নতুন আঙ্গিকে গড়াবে ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মত ৩২টি দল অংশ নেবে সেখানে। ম্যানচেস্টার সিটি খেলবে ‘জি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ইতালির জুভেন্টাস, মরক্কোর ওয়াইদাদ ও সংযুক্ত আরব আমিরাতের আল আইন।

ক্লাব বিশ্বকাপের জন্য সব মিলিয়ে ৭৭ কোটি ৫০ লাখ ইউরোর বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে চ্যাম্পিয়ন সর্বোচ্চ ৯ কোটি ৭০ লাখ ডলার পর্যন্ত আর্থিক পুরস্কার পেতে পারে। মোট প্রাইজমানির ৪০ কোটি ৭০ লাখ ডলার অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেয়া হবে। বাকি ৩৬ কোটি ৮০ লাখ ডলার মিলবে পারফরম্যান্সের ভিত্তিতে।

Banglabid

চলতি মৌসুমে দারুণ শুরুর পর পথ হারিয়ে ফেলেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে দলটি। ২৯ ম্যাচে তাদের ঝুলিতে ৪৮ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফপর্ব থেকে ছিটকে গেছে। কারাবাও কাপ থেকেও বিদায় নিয়েছে। টিকে আছে কেবল এফএ কাপে। ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ আছে ম্যানসিটির সামনে।

তবে গার্দিওলা মনে করেন, ওই প্রতিযোগিতায় জিতলেও পুরো অর্থ সিটিজেনদের কোষাগারে যাওয়া উচিত। খেলোয়াড়, কোচ ও স্টাফদের কোনো বোনাস পাওয়া উচিত নয়, ‘এই মৌসুমে আমরা বোনাস পাওয়ার যোগ্য নই। যদি আমরা ক্লাব বিশ্বকাপ জিতি, আমি জানি না সেটা কত টাকার ব্যাপার, কিন্তু এটা ক্লাবের জন্য। কোচ, স্টাফ ও খেলোয়াড়রা এটার যোগ্য নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাব বিশ্বকাপগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT