আন্তর্জাতিক

হরমুজ প্রণালী বন্ধ করা হবে অর্থনৈতিক আত্মহত্যা: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছবি, তিনি speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট speaking at a press conference, পেছনে মার্কিন পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পারস্য উপসাগরের মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বাধা দেয়ার জন্য চীনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আজ ২৩ জুন সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কো রুবিও ফক্স নিউজে একথা বলেন। বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়।

রুবিও ফক্স নিউজে বলেছেন, আমি বেইজিংয়ে চীনা সরকারকে বলবো, তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে, কারণ চীন এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণে তেল আমদানি করে। যদি ইরান এমনটা করে, তাহলে সেটা হবে আরেকটি ভয়ানক ভুল। এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল হবে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধের ক্ষমতা মূলত ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর হাতে, পার্লামেন্টের হাতে নয়। তাছাড়া, ইরানের নিজের তেল রপ্তানিও এই পথের ওপর নির্ভরশীল, তাই এটি বন্ধ করা ইরানের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রতিশোধ হতে পারে।

এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, তেলের দাম বেড়ে যাবে এবং চীন, ভারত ও জাপানের মতো বড় আমদানিকারক দেশগুলো চরম ক্ষতিগ্রস্ত হবে।

বিষয়:মার্কো রুবিও হরমুজ প্রণালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…