চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিঙ্গ পরিবর্তন করার পরও প্রেমে সাড়া না দেওয়ায় সহপাঠীকে পুড়িয়ে হত্যা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
দুটি তরুণের ছবি, একজন নারী ও একজন পুরুষ, আলাদা আলাদা পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের চেন্নাইয়ে নন্দিনী নামের এক সফটওয়্যার প্রকৌশলী নারীর জন্মদিনে তাকে পুড়িয়ে হত্যা করেছে তারই ছোটবেলার সহপাঠী মহেশ্বরী।  নন্দিনীকে বিয়ে করতে চেয়েছিলেন মহেশ্বরী। এজন্য লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষেও পরিণত হন তিনি। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৫ ডিসেম্বর সোমবার ভারতের চেন্নাইয়ের দক্ষিণ শহরতলির কেলামবাক্কামের কাছে থালাম্বুর এলাকার এই নির্মম ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে চেন্নাই পুলিশ। নন্দিনীকে নৃশংসভাবে হত্যা করায় মহেশ্বরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নন্দিনী এবং মহেশ্বরী কিশোর বয়সে একই গার্লস স্কুলে পড়াশোনা করেছেন, তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বও ছিল। এক পর্যায়ে মহেশ্বরী নন্দিনীর প্রেমে পড়েন। এমনকি নন্দিনীকে বিয়ে করতে নিজের লিঙ্গ পরিবর্তন করেন মহেশ্বরী। এরপর নন্দিনীকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব  দেন তিনি। কিন্তু বারবারই তা প্রত্যাখ্যান করেন নন্দিনী। এতে এক সময় তাদের বন্ধুত্বে ফাঁটল ধরে।

Banglabid

আট মাস আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বিএসসি ডিগ্রি শেষ করার পরে নন্দিনী চেন্নাইয়ে চাকরি পান এবং সেখানে তার মামার কাছে চলে যান। একদিন মহেশ্বরী ফোন করে নন্দিনীকে তার সঙ্গে কিছু সময় কাটাতে বলেন। দুজনের দেখা হলে মহেশ্বরী নন্দিনীকে একটি নতুন জামা কিনে দেন এবং একটি অনাথ আশ্রমে বেড়াতে নিয়ে যান। সাক্ষাৎ শেষে তিনি নন্দিনীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বললে রাজি হন নন্দিনী।

বাড়ি যাওয়ার পথে মহেশ্বরী একটি নির্জন জায়গায় গাড়ি থামান এবং নন্দিনীকে সেখানে ছবির তোলার জন্য পোজ দিতে বলেন। এক পর্যায়ে মহেশ্বরী তার বাইক থেকে একটি শিকল বের করে নন্দিনীর হাত-পা বেঁধে ফেলেন। পরে তার ঘাড় ও হাত ব্লেড দিয়ে কেটে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে নির্মমভাবে হত্যা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জীবন্ত পুড়িয়ে হত্যাপুড়িয়ে হত্যাপ্রেমলিঙ্গ পরিবর্তনসফটওয়্যার ইঞ্জিনিয়ারহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT