চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতালে রাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

এস আই সুমন এস আই সুমন
৪:০৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A

বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অধিকাংশ বিভাগের ক্লাস পরীক্ষা চলমান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর ২টা পর্যন্ত একটি করে বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের ক্লাস-পরীক্ষা স্থগিতের খবর পাওয়া গেছে। সেগুলো হলো, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ফিশারিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর হোসেন সরকার বলেন, পরীক্ষা স্থগিতের জন্য কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে কোনো বিভাগ চাইলে পরীক্ষা স্থগিত করতে পারে। তবে কোন কোন বিভাগ পরীক্ষা স্থগিত করেছে সে তথ্য আমাদের কাছে এখনো আসেনি।

অপরদিকে হরতালের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে হরতালের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ। তবে হরতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত বাস একটি গন্তব্য ছাড়া বাকি সব জায়গায় ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে নগরের বিনোদপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে এসে শেষ হয়৷ মিছিলে তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন৷ এসময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী মহানগরের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরাও যোগ দেন৷

Reneta

অপরদিকে হরতালের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে মিছিল করেছে শাখা ছাত্রদল। তবে তাদের মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ২জন সদস্য ব্যতীত ছাত্রদলের কোনো সিনিয়র নেতাকর্মীকে দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত বাস নগরের বানেশ্বর এলাকা ছাড়া বাকি সব জায়গায় সকাল ও দুপুরে ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে বলে পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘হরতালের কারণে প্রশাসনিক কার্যক্রমে কোন প্রভাব পড়েনি। যদি কোন বিভাগ ক্লাস-পরীক্ষা স্থগিত করে থাকে সেটি তাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী ক্ষমতাবলে করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এমন কোনো আদেশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়হরতালে ক্লাস-পরীক্ষা স্থগিত
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT