চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইনবোর্ডে বাজারের নাম লেখা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

এস কে রাসেল এস কে রাসেল
৯:০০ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নাম নিয়ে মতবিরোধের জেরে মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। এই ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ১১ জুলাই সকালে সাইনবোর্ডে বাজারের নাম লেখা নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সোমবার একই ঘটনায় আকবরনগর বাজারে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হন। এলাকার আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজন সাইনবোর্ডে বাজারের নাম নিয়ে দু’দিন ধরে এ সংঘর্ষে লিপ্ত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ আকবরনগর বাজার লিখে এলাকায় একটি সাইনবোর্ড দেয়। এতে মিরারচর গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়। তাদের দাবি, সাইনবোর্ডে মিরারচর কেন লেখা হয়নি। পরে জনতা সাইনবোর্ডটি ভেঙে ফেললে আকবরনগর গ্রামের মানুষ প্রতিবাদ করে। এ নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে দু’দিন ধরে চলছে এ সংঘর্ষ।

মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা নেমে পড়েন মাঠে। গতকালের ঘটনায় পুলিশ ২৫ রাউন্ড গুলি ছুড়ে সংঘর্ষ থামায়। স্থানীয়ভাবে রাজনৈতিক নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরাও দু’পক্ষকে থামাতে পারছে না। পুলিশ আজ উভয়পক্ষের ১০ জনকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’গ্রামে পুলিশের অভিযান চলছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জভৈরব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT