বাংলাদেশ

বিশ্ব গণমাধ্যমে কোটাবিরোধী আন্দোলন ও ছাত্রলীগের সংঘর্ষ

ছাত্রলীগের সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা রাস্তায় দাঙ্গা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব গণমাধ্যমে কোটাবিরোধী আন্দোলন ও ছাত্রলীগের সংঘর্ষের দৃশ্য, যেখানে বিক্ষোভকারীরা রাস্তায় দাঙ্গা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে গতকাল (১৫ জুলাই) সোমবার দুপুর থেকে চলমান সংঘাতে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।

মঙ্গলবার (১৬ জুলাই) বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে দেখা যায়, বাংলাদেশে চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ‘কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, এতে আহত শতাধিক’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

বাংলাদেশের শিক্ষার্থীরা জব কোটার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
রয়টার্স

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরির জন্য কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ক্ষমতাসীন দলের অনুগত বাংলাদেশ ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবারের এই সংঘর্ষে সারা ১০০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে।

আনাদোলু নিউজ এজেন্সি ‘সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে বাংলাদেশে শতাধিক শিক্ষার্থী আহত’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

শিক্ষার্থীদের আন্দোলনে হাজারো মানুষ জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ
আনাদোলু নিউজ এজেন্সি

প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার ক্ষমতাসীন দলের অনুগত ছাত্রলীগের বিক্ষোভে পড়ে, এতে কয়েক শ’ শিক্ষার্থী আহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি ‘বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে সহিংস সংঘর্ষে অনেক আহত হয়েছে’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ও ছাত্রলীগের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
এপি

প্রতিবেদনের সবশেষে আপডেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের কথা উঠে আসে। এতে বলা হয়, সরকার সমর্থক ছাত্র সংগঠন এবং ছাত্র বিক্ষোভকারীদের মধ্যে রাতভর সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে। বাংলাদেশের রাজধানীর বাইরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কয়েক ডজন শিক্ষার্থী এঘটনায় আহত হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া ‘কেন বাংলাদেশে শত শত শিক্ষার্থী আন্দোলন করছে?’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

বাংলাদেশে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
টাইমস অফ ইন্ডিয়া

প্রতিবেদনে বলা হয়, কোটা পদ্ধতি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে সোমবার দিনভর শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

এছাড়াও আলজারিরা ‘সরকারি চাকরিতে কোটার প্রতিবাদে বাংলাদেশের শতাধিক শিক্ষার্থীরা আহত’, ডন এ ‘কোটা নিয়ে বাংলাদেশে ছাত্রদের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

বিষয়:কোটা আন্দোলন ছাত্রলীগ ছাত্রলীগের সংঘর্ষ বিশ্ব মিডিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…