চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চৌরঙ্গী’র লেখক শংকর আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক, শিল্প সাহিত্য
A A
মণিশঙ্কর মুখোপাধ্যায়

মণিশঙ্কর মুখোপাধ্যায়

প্রখাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক। গত ডিসেম্বর মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল তার। সেই সময়ে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দিন পনেরো আগে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ লড়াইয়ের পর আজ দুপুরে জীবনাবসান ঘটে তার।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত বাংলার (অধুনা বাংলাদেশ) যশোহর জেলায় জন্মগ্রহণ করেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। তাঁর বাবা আইনজীবী হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে যান। হাওড়ায় বড় হওয়া এবং পড়াশোনার পাশাপাশি সেখানেই তার সাহিত্যচর্চার হাতেখড়ি।

১৯৫৫ সালে তার প্রথম বই ‘কত অজানারে’ প্রকাশিত হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর কালজয়ী উপন্যাস ‘চৌরঙ্গী’ বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এ ছাড়াও তার কলমে উঠে এসেছে সীমাবদ্ধ ও জন অরণ্য (যেগুলো নিয়ে পরবর্তীকালে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছেন)। চরণ ছুঁয়ে যাই, অচেনা অজানা বিবেকানন্দ এবং আরও অসংখ্য গবেষণামূলক ও আত্মজৈবনিক রচনা রয়েছে তার।

শংকরের প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়তেই সাহিত্যিক মহল এবং বাংলা বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষের জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে কর্পোরেট জগতের জটিলতা—সবই তার লেখনীতে এক অদ্ভুত মায়ায় ফুটে উঠত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চৌরঙ্গীমণিশঙ্কর মুখোপাধ্যায়মারা গেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT