আন্তর্জাতিক

বিয়ে-বাচ্চা জন্ম বিষয়ে নারীদের প্রতি চীনের প্রেসিডেন্টের পরামর্শ

মা ও শিশুদের সাথে হাঁটছেন, শহরের রাস্তায় চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মা তার দুই শিশু সন্তানকে স্টrollersে নিয়ে শহরের রাস্তায় হাঁটছেন, চারপাশে দোকান ও মানুষজন রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, নারীদের পরিবার গঠনের প্রবণতা ধরে রাখতে হবে কারণ পরিবার গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি দেশটির জন্মহার রেকর্ড পরিমাণে হ্রাস পাচ্ছে। তাই নারীদের বিয়ে ও সন্তান জন্ম দেওয়ার ওপর জোর দিতে পরামর্শ প্রদান করেছেন শি জিনপিং।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গতকাল (৩০অক্টোবর) সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াতে প্রকাশিত মন্তব্যে দেশটির প্রেসিডেন্ট শি একথা বলেছেন। তিনি বলেন, বিয়ে এবং সন্তান জন্মদানের একটি নতুন সংস্কৃতি সক্রিয়ভাবে গড়ে তোলা এবং পরিবার সম্পর্কে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গির দিকনির্দেশনা জোরদার করা প্রয়োজন।

শিশুর যত্নের খরচ, কর্মজীবনে বাধা, লিঙ্গ বৈষম্য এবং বিয়ে করতে না চাওয়ার প্রবণতা বহু চীনা নারীকে সন্তান ধারণ থেকে বিরত রেখেছে। এই প্রসঙ্গে শি জিনপিং বলেন, নারীর গঠনমূলক কাজ শুধুমাত্র নারীর নিজের উন্নয়নের সাথেই জড়িত নয় বরং এটি পারিবারিক সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি, জাতীয় উন্নয়ন ও জাতীয় অগ্রগতির সাথে সম্পর্কিত।

গত দুই বছরে চীন আর্থিক প্রণোদনা এবং শিশু যত্নের সুবিধা বৃদ্ধিসহ দেশটিতে জন্মহার বাড়ানোর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও দেশটির রাষ্ট্রীয় মিডিয়াগুলো প্রায়ই জনসংখ্যার উন্নয়নকে দেশের শক্তি বৃদ্ধি এবং পুনরুজ্জীবনের সাথে জড়িত বলে প্রচার করেছে।

বিষয়:চীনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…