আন্তর্জাতিক

অরুনাচলকে নিজেদের মানচিত্রে যুক্ত করলো চীন

অরুনাচল প্রদেশের পাহাড়ি এলাকা ও নদীর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অরুনাচল প্রদেশের পাহাড়, নদী ও সবুজ প্রাকৃতিক দৃশ্যের মনোরম ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীন তাদের মানচিত্রের নতুন সংস্করণ প্রকাশ করেছে। সেখানে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, গতকাল ২৮আগস্ট চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় চেচিয়াং প্রদেশের ডেকিং কাউন্টিতে জরিপ ও মানচিত্র প্রচার দিবস এবং জাতীয় মানচিত্র সচেতনতা প্রচার সপ্তাহ উদযাপনের সময় মানচিত্রটি প্রকাশ করেছে।

নতুন এই মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন ছাড়াও তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর এলাকাকে নিজেদের দেশের অংশ বলে দাবি করেছে দেশটি।

এর আগে, ২০২১ সালেও ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের ১৫টি জায়গা নিজেদের বলে দাবি করেছিল শি জিনপিংয়ের দেশ। যার মধ্যে আটটি বসতি এলাকা, চারটি পর্বত, দুটি নদী এবং একটি গিরিপথ ছিল।
বিষয়:অরুণাচল চীন মানচিত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…