চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু এখনও উদ্ধার হয়নি

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৯:২৬ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৫
জনপদ, রাজবাড়ী
A A
রাজশাহীতে গভীর গর্তে পড়ে থাকা শিশুর উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়া ২ বছরের শিশু সাজিদকে উদ্ধারে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে অভিযানের পরও এখনো উদ্ধার হয়নি। এখনো চলমান রয়েছে উদ্ধার অভিযান।

এর আগে, গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বেলা একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায়। বিকাল ৫ টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহও অব্যাহত রাখা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১ টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে দুপুর পৌনে ২ টা থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না।

সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এবং ভেকুর সমন্বয়ে ১২ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম উদ্ধার অভিযানের সময় জানান, শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজ সকাল আটটা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় পুলিশ প্রশাসনসহ উদ্ধার কর্মীরা মাঠে রয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধার অভিযানগর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT