জনপদ

বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

Bus and CNG collision scene with crowd and damaged vehicles in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

A bus and CNG vehicle collision scene with gathered crowd and damaged vehicles in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেরপুরে নকলা উপজেলায় বাস-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ সিএনজি অটোরিক্সার ৫ জন যাত্রি।

সোমবার (৭ জুলাই) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।। নিহত সাত মাস বয়সী শিশুটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার প্রসেনজিৎ ও তন্দ্রা দম্পতির একমাত্র ছেলে সন্তান।

আহতরা হলেন সিএনজি চালক বাবলা মিয়া (৪০), নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের ইমরান হোসেন (৩৫), নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সেতু (২০)।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নকলা উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. মালিহা নুজহাত।

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার বাস ও সিএনজি অটোরিক্সা আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:নেত্রকোনা ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শিশুর মৃত্যু শেরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…