চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ীদের বৈঠক, বিনিয়োগের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ সময় মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য এবং সংশ্লিষ্ট খাতসহ একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি উচ্চশিক্ষা, হালাল অর্থনীতি এবং কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে তিনটি নোট বিনিময় করা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার পুত্রজায়ায় পৌঁছান। এ সময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক এবং ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বুধবার ন্যাশনাল ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসবগাংলাদেশবিনিয়োগের আহ্বানমালয়েশিয়ামালয়েশীয় ব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT