থাইল্যান্ডে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
২ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন হয়েছে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৩ থেকে ৪ এপ্রিল থ্যাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা।
এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এটি তাদের প্রথম বিদেশ সফর।
বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ব্যাপারে বাংলাদেশ এখনও আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ (বুধবার) বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ।
বিমসটেকের সদস্যদেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।







