বাংলাদেশ

সোমবার লন্ডনের পথে রওনা হবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা লন্ডনের পথে রওনা হচ্ছেন, বাংলাদেশি পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, বাংলাদেশি পতাকা ও দেশের পতাকা পাশে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সোমবার (৯ জুন) লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আগামী ১০ থেকে ১৩ জুন পর্যন্ত ৪ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ড. ইউনূসের প্রথম ইউরোপ সফর। সফরসূচি অনুযায়ী, ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। ১২ জুন সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

বিষয়:৪ দিনের সফর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য লন্ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…