বাংলাদেশ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা মার্কিন শুল্ক বৃদ্ধির বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা মার্কিন শুল্ক বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলন শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ৩ এপ্রিল থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিলেন ড. ইউনূস।

সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা পার্শ্ববর্তী দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমসটেক হচ্ছে একটি আঞ্চলিক সংগঠন, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। দেশগুলো হল- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

বিষয়:দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিমসটেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…