চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্ক পুনরুজ্জীবিত করার জন্য দৃঢ় আহবান জানাচ্ছি: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সার্ক পুনরুজ্জীবিত করার জন্য দৃঢ় আহবান জানাচ্ছি: প্রধান উপদেষ্টা

সার্ক পুনরুজ্জীবিত করার জন্য দৃঢ় আহবান জানাচ্ছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ পারষ্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা এবং কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারাবদ্ধ।

আমরা বিমসটেক, বিবিআইএন, এশিয়ান হাইওয়ে এবং সাসেক-এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যকে এগিয়ে নিচ্ছি। একই সাথে আমরা আসিয়ান-এর মত কার্যকরী আঞ্চলিক ফোরামে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য আমরা দৃঢ় আহ্বান জানাচ্ছি। চার দশক আগে গঠিত এই সংস্থা প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছিল। রাজনৈতিক অচলাবস্থার পরও এর প্রাতিষ্ঠানিক কাঠামো কার্যকর রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে, সার্ক এখনো আমাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য কল্যাণ এনে দিতে সক্ষম—যেমনটি আসিয়ান তাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই। একই সাথে অভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহারে ন্যায্যতা ও সহমর্মিতার চর্চা করা একান্ত প্রয়োজন। প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। তাই প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে সম্প্রতি আমরা জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান হাইওয়েড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টাবিবিআইএনবিমসটেকসার্ক পুনরুজ্জীবিত
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি: বাটলার

জুন ১, ২০২৬

আফঈদাকে না খেলানো ভুল হয়েছে: বাটলার

জুন ১, ২০২৬

চ্যাম্পিয়ন পিএসজিকে নেচে-গেয়ে বরণ করে নিলো প্যারিস

মে ৩১, ২০২৬

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT