চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছেন, নিরাপত্তা ও কর্মকর্তাদের সঙ্গে দেখা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
একদিনের সফরে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ (১৪ মে) বুধবার প্রধান সকালে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা এই সফরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। এর আগে পরিদর্শন করবেন চট্টগ্রাম বন্দর। এ ছাড়া কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে তার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গেলেন প্রধান উপদেষ্টা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






