চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ১০ বছর বয়সেই থেমে গেল অভিনেতা রাহুলের জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২২
বিনোদন
A A

আসছে ১৪ অক্টোবর মুক্তি পাওয়ার কথা গুজরাটি ভাষায় তৈরী ‘লাস্ট ফিল্ম শো’। কিন্তু সেই দিনটি আর দেখা হলো না ছবিটির শিশুশিল্পী রাহুল কোলীর। মাত্র ১০ বছর বয়সে থেমে গেল রাহুলের জীবন।

প্রবল জ্বরের সঙ্গে রক্তবমি নিয়ে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করল ১০ বছরের এই অভিনেতা। ছবিতে ছ’জন শিশু-অভিনেতার মধ্যে একজন রাহুল। ছবির মূল চরিত্র সময়-এর ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় এ ছবিতে দেখা গিয়েছে তাকে।

চিকিৎসকরা জানান, লিউকেমিয়া বা রক্তকণিকার ক্যানসারে আক্রান্ত হয়েছিল রাহুল। গুজরাটের ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে তার শুশ্রূষা চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। রোগ নির্ণয় করার প্রায় সঙ্গে সঙ্গেই যুদ্ধ থেমে!

Banglabid

রাহুলের বাবা রামু কলি পেশায় অটোরিকশা চালক। কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, তার ছেলের ছবি মুক্তির অপেক্ষায় ছিল। কিন্তু কোথা থেকে কী হয়ে গেল বুঝতে পারছেন না। তার কথায়, “জ্বর ছিল শেষের দিকে। রক্তবমি করল তিন বার। তার পর চলে গেল।”

তিনি আরো বলেন, ‘ও খুব খুশি ছিল। বার বার বলত যে ১৪ অক্টোবরের পর আমাদের জীবন পাল্টে যাবে। কিন্তু তার আগেই ও চলে গেল। তবে ছবিটা তো দেখতেই হবে। ছেলে যে ওখানেই রয়েছে! রামু বলেন, “রাহুলের শেষকৃত্য সেরে পরিবারের সবাই মিলে একসঙ্গে ছবিটি দেখব।”

এদিকে ছবির পরিচালক পান নলিন জানিয়েছেন, রাহুলের মৃত্যুতে ছবির ইউনিটের প্রত্যেকে বিধ্বস্ত৷ তার কথায় ‘‘আমরা সকলে ওর পরিবারের পাশে ছিলাম। কিন্তু রাহুলকে রাখতে পারলাম না৷’’

Reneta

পরিচালক পান নলিনের নিজের অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠা এই সিনেমার বিষয়বস্তু। গুজরাটের গ্রামে বাল্যকাল কেটেছে পরিচালকের। সেই স্মৃতিই তিনি পর্দায় ফিরিয়ে এনেছেন ‘লাস্ট ফিল্ম শো’র মাধ্যমে।

তবে তার সঙ্গে জুড়ে গিয়েছে আরও কয়েকটি জিনিস। কীভাবে ডিজিটাল মাধ্যম আসার পরে সেলুলয়েড আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। এবং তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে, তা নিয়েই এই ছবির গল্প। ‘লাস্ট ফিল্ম শো’ নামের মধ্যে দিয়ে পরিচালক নাকি ধরতে চেয়েছেন একটি যুগের শেষ এবং আর একটি যুগের শুরুর সময়টা।

এর আগে গত বছর ‘লাস্ট ফিল্ম শো’ ছবিটি ৬৬ তম ভ্যালাডোলিড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন স্পাইক জিতেছে। আসন্ন ৯৫তম অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে ভারত থেকে পাঠানো হয়েছে এই ছবি!

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারক্যানসারভারতরাহুললাস্ট ফিল্ম শোসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT