চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী নিহত

আল আমিন খানআল আমিন খান
১০:৫০ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৬
- সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

রোববার ১ মার্চ রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার মডেল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরিফুল ইসলাম উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন অভিযোগ করেন, নির্বাচনের পর থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। তিনি দাবি করেন, ছাত্রদল কর্মীদের ঘরের মধ্যে আটক করে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বিক্ষোভ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদল নেতানিহতপ্রতিপক্ষের হামলাবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপিশরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

এই হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT