প্রথম ম্যাচে ঝলক দেখিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির বেগুনি ক্যাপ পরে নেমেছিলেন দ্বিতীয় ম্যাচে। উইকেট নেন ২টি। ৬ উইকেট নিয়ে শীর্ষে থেকে টানা দ্বিতীয় ম্যাচ বেগুনি ক্যাপ পরেই নামছেন কাটার মাস্টার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে তার দল চেন্নাই সুপার কিংস।
বিশাখাপত্তমের রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশভ পান্ট। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল দিল্লি। ওই ম্যাচে পরে ব্যাট করেছিল পান্টের দল।
টানা দুই ম্যাচ জিতে তৃতীয় জয়ের লক্ষ্যে নামছে চেন্নাই। মোস্তাফিজ ও মাথিশা পাথিরানা দুজনেই আছেন দলে।
চেন্নাই সুপার কিংসের একাদশ:
ঋতুরাজ গায়কোয়াড, রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামীর রিজভী, মাহিন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাহেশ পাথিরানা, তুষার দেশপান্ডে ও মোস্তাফিজুর রহমান।
বদলি: শিভাম দুবে, শার্দুল ঠাকুর, শেখ রাশেদ, মঈন আলী ও মিচেল স্যান্টনার।







