চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ ব্যাংকের এক কোটি বা তার বেশি টাকার চেক ক্লিয়ারেন্স বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

বেনামে ঋণ ও অর্থপাচার ঠেকাতে এস আলমের মালিকানাধীন ব্যাংকসহ মোট ৯ ব্যাংকের ইস্যু করা এক কোটি বা তার বেশি টাকার চেক স্ব স্ব ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারেন্স বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চেক ক্লিয়ারেন্স বন্ধ রাখা নয় ব্যাংক হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ব্যাংক।

এর আগে এসব ব্যাংকের চলতি হিসাবে টাকা না থাকলেও অন্যান্য ব্যাংকের মাধ্যমে চেক ক্লিয়ারিংয়ের অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এ সুবিধার ফলে বিভিন্ন মাধ্যমে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেয়া হয়।

Banglabid

বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন আট ব্যাংকসহ ৯ ব্যাংক চরম আর্থিক সংকটের মুখে রয়েছে। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সিআরআর এবং এসএলআর বজায় রাখতে পারছে না।

ব্যাংকগুলোর চলতি হিসাবেও বড় ধরনের ঘাটতি রয়েছে। এসব ব্যাংক আমানতের চেয়ে বেশি ঋণ দেওয়ায় চলতি হিসাবের ঘাটতি আরও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

চলতি হিসাবে কোন ব্যাংকের কত ঘাটতি
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ঘাটতি রয়েছে ১০ হাজার ৬১১ কোটি টাকা। পর্যায়ক্রমে– ইসলামী ব্যাংক বাংলাদেশের ঘাটতি ৭ হাজার ১২৮ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪ হাজার ৪৮১ কোটি, ন্যাশনাল ব্যাংকে ৩ হাজার ৪৭৯ কোটি, ইউনিয়ন ব্যাংকের ঘাটতি ২ হাজার ৭৯৪ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৭১২ কোটি এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি ৩৯২ কোটি টাকা। এ ছাড়া আইসিবি ইসলামী ব্যাংকের চলতি হিসাবে ১ কোটি এবং পদ্মা ব্যাংকের হিসাবে ৭৭ কোটি টাকা জমা আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটি টাকাকোটি টাকার চেকব্যাংকব্যাংকিং খাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বৈরশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার রিটের উপর হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার

পরবর্তী

পদত্যাগ করেছেন বিটিআরসির চেয়ারম্যান

পরবর্তী
বিটিআরসির চেয়ারম্যানের পদত্যাগের ছবি, বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করেছেন বিটিআরসির চেয়ারম্যান

ওমর সানীর ছবি, পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের শক্তি দেখে যে ভুল ভাঙলো ওমর সানীর

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT