চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনে সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৭, জুন ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

তারল্য সংকটে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে গত তিন দিনে মোট ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বুধবার আরও ১ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রাহকদের স্বাভাবিক লেনদেন বজায় রাখা এবং ব্যাংকটির তারল্য পরিস্থিতির উন্নয়নেই এ অর্থসহায়তা দেওয়া হয়েছে।

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক গত কয়েক বছর ধরে তারল্য সংকটে ভুগছে। ঋণ বিতরণে অনিয়ম, খেলাপি ঋণের ব্যাপক বৃদ্ধি এবং আমানতকারীদের আস্থার সংকটের কারণে ব্যাংকটির ওপর চাপ তৈরি হয়। এর প্রভাবে বিভিন্ন সময়ে গ্রাহকদের অর্থ উত্তোলন ও ব্যাংকিং সেবা গ্রহণে ভোগান্তির অভিযোগও ওঠে।

বাংলাদেশ ব্যাংক এর আগে একাধিকবার বিশেষ তারল্য সহায়তা দিলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সর্বশেষ তিন দিনে দেওয়া ৬ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা ব্যাংকটির চলমান সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মঙ্গলবার ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৈঠক শেষে সংগঠনটি সাত দফা দাবি উত্থাপন করে। দাবির মধ্যে রয়েছে ব্যাংকটির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা আনা, বিতর্কিতভাবে অধিগ্রহণ করা হয়েছে বলে অভিযোগ থাকা শেয়ার আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া অথবা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা।

গ্রাহক ফোরামের নেতারা জানান, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের বিষয়ে নতুন পরিচালনা পর্ষদ আইন ও বিধিবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে বাংলাদেশ ব্যাংক তাদের জানিয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের বিষয়েও ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনায় বড় পরিবর্তনের পর থেকেই প্রতিষ্ঠানটি নানা বিতর্কের মুখে পড়ে। পরবর্তী সময়ে ঋণ অনিয়ম, খেলাপি ঋণের বিস্তার এবং অর্থ পাচারের অভিযোগ ব্যাংকটির আর্থিক অবস্থাকে দুর্বল করে দেয়।

Reneta

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং আর্থিক অবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে দীর্ঘদিনের অনিয়মের প্রভাব কাটিয়ে উঠতে এখনো কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমানতকারীর আস্থাআর্থিক খাতইসলামী ব্যাংকইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিঋণ সহায়তাএস আলম গ্রুপওমর ফারুক খানকেন্দ্রীয় ব্যাংকখেলাপি ঋণতারল্য সংকটবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ ব্যাংকব্যাংক ব্যবস্থাপনাব্যাংক সংস্কারব্যাংকিং খাত
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT