চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস সংগ্রহে ক্রেতাদের উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের সাধ্যের মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে সরকার। একদিকে, প্রাণিজ পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ করে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে ঢাকা শহরের ২৫টি স্থানে ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস, দুধ ও ডিম সাশ্রয়ী মূল্যে বিপণন করার উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এই প্রসঙ্গে, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, কোনো ধরনের মুনাফা না করে, শুধু কেনা দামে পণ্য বিক্রি করা হবে এই বাজারগুলোতে। আর পুরো রমজান মাসজুড়েই নিম্ন আয়ের মানুষদের জন্য এই বাজারগুলো চালু থাকবে।

সরেজমিন দেখা যায়, ক্রেতারা ভিড় করতে শুরু করেছেন বাজারের বিভিন্ন দোকানে। সুলভ মূল্যের বাজার থেকে পণ্য কিনে খুশি তারা। এমন বাজার রাজধানীর বিভিন্ন পয়েন্টে চালুর দাবিও জানান তারা।

রাজধানীর ৩৩ নং ওয়ার্ডের চাঁদ উদ্যান শেখ বজলুর রহমান কলেজ, ৩৪ নং ওয়ার্ডের শেরেবাংলা রোডে, ২৮ নং ওয়ার্ডের ঈদগাহ মাঠে, ২৯ নং ওয়ার্ডের বিজলী মহোল্লার ছাত্রলীগের অফিস সংলগ্ন, ১০০ নং ওয়ার্ডের পিসি কালচার হাউজিং সেকিটেক ১২ নম্বরে, ৩৩ নং ওয়ার্ডের মকবুল হোসেন কলেজ সংলগ্ন কাদেরাবাদ হাউজিং এ, মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ডের লালমাটিয়া নিউ কলোনির মাঠে এরই মাঝে শুরু হয়েছে সুলভ মূল্যের বাজার।

এদিকে, সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, গাবতলী, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুরের কালশী, যাত্রাবাড়ী, নতুন বাজার, খিলগাঁও রেলগেইট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বসিলা, উত্তরার দিয়াবাড়ি, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, রামপুরা, মিরপুর-১০, কল্যাণপুর (ঝিলপাড়া), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার), কাকরাইলে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে মাংস, দুধ ও ডিম।

অন্যদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অন্যান্য অঙ্গসগঠনগুলো যৌথভাবে চালু করেছে সুলভ মূল্যের বাজার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজানসুলভ মূল্যের বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্দোলন প্রত্যাহারে ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায়ের প্রস্তুতি শুরু করেছেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

টানা বৃষ্টিতে যশোরে সবজি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT