বিনোদন

‘প্রহেলিকা’ থেকে কী পেলেন চয়নিকা?

মুক্তির দু’মাস পরেও প্রেক্ষাগৃহে চলছে ‘প্রহেলিকা’, আগামিতে মুক্তি পাবে আমেরিকায়

প্রহেলিকা সিনেমার প্রিমিয়ার দেখছেন দর্শক, সিনেমা হলের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা প্রিমিয়ার উপলক্ষে দর্শকরা সিনেমা হলে বসে প্রহেলিকা সিনেমা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’র সঙ্গে ‘প্রহেলিকা’ ছবিটিও আলোচনা তৈরি করেছিল। চয়নিকা চৌধুরী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলীসহ অনেকে। মুক্তির দুমাস পরে এখনও সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, রাজশাহী, যমুনা ব্লকবাস্টার ও বনলতায় চলছে ছবিটি।

পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রবাসীরাও ‘প্রহেলিকা’ দেখে প্রশংসা করেছেন। প্রেক্ষাগৃহে দুমাস ধরে চলা ‘প্রহেলিকা’র এমন সাফল্যে অভিভূত নির্মাতা চয়নিকা।

তিনি বলেন, যেটা চাওয়া ছিল তার থেকে ‘প্রহেলিকা’ থেকে বেশি ভালোবাসা পেয়েছি। এতো বড় বড় তারকার সঙ্গে আমার ছবিটি মানুষ দেখে তাদের ভালো লাগা প্রকাশ করেছেন এটাতে আমি অনেক খুশি। শুধু দেশ থেকে নয়, সুদূর অস্ট্রেলিয়া থেকেও ভালোবাসা পেয়েছি। সেখানে একদিনে পরপর তিনটি শো ‘প্রহেলিকা’ ছাড়া কোনো ছবির হয়নি। সেপ্টেম্বরে আমেরিকাতেও ‘প্রহেলিকা’ মুক্তি পাবে। নির্মাতা হিসেবে আসলে সবার কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, দর্শকরা আমাকে ভালোবাসা দিয়ে চয়নিকা চৌধুরী বানিয়েছে। তাদের ভালোবাসা না থাকলে এই পথচলা অনেক আগে থেমে যেত। প্রহেলিকার মাধ্যমে দর্শক শুধু নির্দিষ্ট কিছু ভালো বলছে না, তারা শিল্পীদের অভিনয়, গল্প, নির্মাণ, গান সবকিছু ভালো বলছেন। সিনেমা তো আসলে অনেক বড় ব্যাপার, প্রহেলিকা মুক্তির মাধ্যমে আবারও প্রমাণ পেলাম দর্শকরা আমাকে অনেক ভালোবাসে এবং সাপোর্ট করে, এতে আমি অনুপ্রাণিত।

‘ভালোবাসা তো আসলে চোখে দেখা যায় না, এটা মন থেকে অনুভব করতে হয়। দর্শকদের ভালোবাসা আমার মনকে এবার বেশি নাড়া দিয়েছে।’

আগামীতে চয়নিকা চৌধুরী শুরু করবেন তার তৃতীয় ছবি ছবি ‘সোলমেট’ এর শুটিং। এটি পুরোপুরি প্রেমের গল্প, আগামী মার্চে এই ছবির শুটিং করার ইচ্ছে আছে তার। চয়নিকা বলেন, আমি যেসব নির্মাণের মাধ্যমে চয়নিকা চৌধুরী হয়েছে ‘সোলমেট’ বা ‘সখা’ হচ্ছে সেই লেভেলের ভালোবাসার গল্প।

বিষয়:অভিনয় চয়নিকা চৌধুরী প্রহেলিকা বুবলী মাহফুজ আহমেদ শবনম বুবলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…